দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনলেন রশিদ খান

news-image

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে জানালেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি নিজের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ করেন, যা নিয়ে গত কয়েক মাস ধরে নানা জল্পনা-কল্পনা চলছিল।

সূত্র অনুযায়ী, রশিদ খানের দ্বিতীয় স্ত্রী আফগান বংশোদ্ভূত হলেও বর্তমানে দেশের বাইরে বসবাস করেন। দুজনের বিয়ে সম্পন্ন হয় ২০২৫ সালের ২ আগস্ট। এর আগে রশিদ ২০২৪ সালের অক্টোবরে তার চাচাতো বোনকে বিয়ে করেছিলেন।

ইনস্টাগ্রামে পোস্টে ২৬ বছর বয়সী এই লেগ স্পিনার তার নতুন জীবনের আনন্দ প্রকাশ করে লেখেন, তার স্ত্রী ‘ভালোবাসা ও শান্তির প্রতীক।’ তিনি আরও লিখেন, ‘আমি সবসময় যে গুণাবলির জীবনসঙ্গী কামনা করেছি, তিনি তারই প্রতিচ্ছবি।’

সম্প্রতি এক সামাজিক কল্যাণমূলক অনুষ্ঠানে স্ত্রীকে সঙ্গে নিয়ে অংশ নেওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। সেই জল্পনার জবাবে রশিদ স্পষ্টভাবে বলেন, ‘বিষয়টি একেবারেই সরল-তিনি আমার স্ত্রী এবং আমরা পরস্পরের পাশে আছি। লুকানোর কিছু নেই।’

রশিদ তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা জানান, লিখেন, ‘আমাকে ভালোবাসা, সমর্থন ও বোঝাপড়া দিয়ে যারা পাশে ছিলেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

এখন পর্যন্ত বিয়ের বিস্তারিত তথ্য বা তার স্ত্রীর পরিচয় প্রকাশ করা হয়নি এবং এ বিষয়ে আফগান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

বিশ্ব ক্রিকেটে অন্যতম সফল লেগ স্পিনার রশিদ খান আন্তর্জাতিক ক্রিকেট ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট তারকাদের একজন হিসেবে পরিচিত।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি