দেশে জঙ্গি নেই এ নিশ্চয়তা কেউ দিতে পারে না: আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল ইসলাম বলেছেন, দেশে কোনো জঙ্গি নেই কেউ এ নিশ্চয়তা দিতে পারে না। অনেকেই এর আগে গ্রেপ্তার হয়েছেন, কারা ভোগ করেছেন, জেএমবির কথা তো আমরা শুনেছি, তবে আমরা সজাগ আছি, এদের রুখে দেওয়ার সক্ষমতা আছে।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পুলিশ বাহিনীর সংস্কারের বিষয়ে তিনি বলেন, পুলিশ সংস্কার কমিশন নিয়ে আমরা আশান্বিত ছিলাম, তাদের পরামর্শও দিয়েছিলাম। কমিশন যেসব সুপারিশ করেছে। তবে আমাদের স্বতন্ত্র করার দাবি ছিলো, আশা করি এটা করা হবে।

পুলিশের কাছে অন্যায় কোনো আবদার না করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, পুলিশের কাছে অন্যায় আবদার না করতে দেশবাসীর প্রতি আহ্বান রইলো। পাশাপাশি পুলিশের ওপর আস্থা রাখুন। আস্থাহীনতার কারণে মব হচ্ছে। এই মবের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ব্রিফিংয়ে জুলাই-আগস্টের ঘটনায় পলাতক পুলিশ কর্মকর্তাদের ফেরানোর প্রসঙ্গে আইজিপি বলেন, ইন্টারপোলকে রিকোয়েস্ট করতে পারি ফেরত পাঠাতে, ইন্টারপোল সবদেশে রেড নোটিশ পাঠায়।

এসময় ৪০৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, নিরীহ লোককে হয়রানি না করার নির্দেশনা দেওয়া আছে।

জুলাইয়ের গণ অভ্যুত্থানে কতজন পুলিশ কর্মকর্তা গুলি চালানোর নির্দেশ দিয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি জানান তদন্তের পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি বলা যাবে না।

তিনি আরও বলেন, আট মাস হয়ে হয়েছে তদন্ত শেষ হয়নি বেশিরভাগ মামলার, তাড়াহুড়ো করতে গেলে ন্যায়বিচার দিতে পারব না।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি