দেশে আবার ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোরে

news-image

অনলাইন ডেস্ক : ছয় দিনের মাথায় দেশে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার দুপুর ২টা ২৭ মিনিটের দিকে যশোরের মনিরামপুর উপজেলায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মো. রুবাইয়াত কবীর বলেন, নিম্নমাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল মনিরামপুরে। এ নিয়ে চলতি বছর দেশে সাতটি ভূমিকম্প অনুভূত হলো।

এর আগে সবশেষ গত ২১ সেপ্টেম্বর সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। সেটির উৎপত্তিস্থল ছিল সিলেটের সুনামগঞ্জের ছাতকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি