দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

news-image
নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় বাজেটে দেশের সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ ও ঋণের চাপের মধ্যেও জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে।

বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এখনও বেশ কঠিন। বিপুল ঋণের বোঝা এবং নানা সীমাবদ্ধতার মধ্যেও এমন একটি বাজেট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে অর্থনীতির সুফল দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে যায় এবং সবার অংশগ্রহণ নিশ্চিত হয়।

তিনি বলেন, বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য সময় প্রয়োজন। তবে এই বাজেটকে তিনি একটি ইতিবাচক সূচনা হিসেবে দেখছেন এবং আশা প্রকাশ করেন যে এর মাধ্যমে অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতার পথে এগোবে।

বিনিয়োগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে বিনিয়োগনির্ভর অর্থনীতির দেশ। অতিরিক্ত ঋণ ও ব্যাংকনির্ভর অর্থায়নের পরিবর্তে উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধির দিকে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে সরকারি পরিচালন ব্যয় কমিয়ে অর্থনীতিকে আরও টেকসই করার পরিকল্পনার কথাও জানান তিনি।

অর্থমন্ত্রী আরও বলেন, দেশের জনগণের স্বার্থ রক্ষা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। বাংলাদেশকে বৃহৎ অর্থনীতির কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থাপনা ও সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা