দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

news-image

অনলাইন ডেস্ক : গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট।

শনিবার রাজধানী ঢাকা বাদে দেশের সব জেলা ও মহানগরে এ কর্মসূচি পালিত হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এদিন সারাদেশে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দেশজুড়ে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন। তিনি সংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মীদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার নির্দেশ দেন এবং সাধারণ জনগণকেও এতে যুক্ত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

দলটির পক্ষ থেকে বলা হয়, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও জনগণের দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান