দূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত?

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। বায়ুদূষণের তালিকায় প্রায়ই শীর্ষ দশে থাকে ঢাকাও। তবে আজ ঢাকার বাতাসে কিছু উন্নতি হয়েছে। আজ ঢাকার বায়ু সহনীয় পর্যায়ে রয়েছে, স্কোর ৮৪।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।

সূচক অনুযায়ী, ঢাকার বায়ুমান ৮৪, যা ‘মাঝারি বা সহনীয়’পর্যায়ের নির্দেশক। আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৭। বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থানে রয়েছে ইজিপ্টের কায়রো শহর, এর বায়ুমান স্কোর ২০২ অর্থাৎ এখানকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। একই সময়ে স্কোর ১৬২ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চেংদু শহর। তৃতীয় অবস্থানে রয়েছে চিলি সান্তিয়াগো শহর, স্কোর ১৫৫। চতুর্থ অবস্থানে রয়েছে কুয়েত শহর, স্কোর ১৩৮। এ ছাড়া স্কোর ১২৭ নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে চীনের বেইজিং শহর। এখানকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি