দূর্গা পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মতিবিনিময় সভা অনুষ্ঠিত।

Mettingব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ব্রাহ্মণবাড়িয়া শারদীয় দূর্গা পূজা উদ্যাপন পরিষদ এবং সদর থানা পুলিশের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আকুল চন্দ্র বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোস্তফা কামাল পাশা এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সম্ভাব্য ৬৯ টি পূজা কমিটির সভাপতি ও সেক্রেটারীবৃন্দ। সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ বলেন, পূজা কমিটির সদস্য ও পুলিশ এর সু-সম্পর্ক অব্যাহত রাখা গেলে পূজা মন্ডপের নিরাপত্তা সম্পূর্নভাবে নিশ্চিত করা যাবে এবং দু®কৃতিকারীরা বিশৃঙ্খলা করতে কোন সাহস পাবে না। এছাড়াও অফিসার ইনচার্জ জনাব আকুল চন্দ্র বিশ্বাস ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকার সকল পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য অঙ্গীকার ও সকলের সহযোগীতা কামনা করেন। উপস্থিত অন্যান্য বক্তাগণ পূজার নিরাপত্তা নিশ্চিতের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা