দুর্ঘটনায় প্রাণ গেল ‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিন গার্গের

news-image

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ আর নেই। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে গায়কের বয়স হয়েছিল ৫২ বছর।

শুক্রবার স্থানীয় সময় দুপুরে সমুদ্র থেকে উদ্ধার করে জুবিনকে হাসপাতালে নেওয়া হলয়, এরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে আর বাচানো সম্ভব হয়নি।

জুবিন গার্গের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভারতের আসামের মন্ত্রী অশোক সিংঘল। সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমাদের প্রিয় জুবিন গর্গের অকাল মৃত্যুতে গভীর শোকাহত আমরা। আসাম হারাল নিজের হৃদস্পন্দন।’

প্রসঙ্গত, জুবিন গার্গ ভারতের আসামি, বাংলা ও হিন্দি গানে সমান জনপ্রিয় ছিলেন। তবে বলিউডের ‘গ্যাংস্টার’ (২০০৬) ছবির ‘ইয়া আলি’ গানটির জন্যই তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান। প্রীতমের সংগীতায়োজনে ও সাঈদ কাদরির কথায় গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি