দুই এমপির উপস্থিতিতে সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর খেলার মাঠে সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা  শুক্রবার (১৯ জুন)  বিকেল সাড়ে চারটায়
দুই এমপির উপস্থিতিতে খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার  উদ্ধোধন করেন সংরক্ষিত আসনের মহিলা এমপি সানজিদা ইসলাম তুলি।

আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের  সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

টুর্নামেন্টের উদ্যোক্তা, মায়ের ডাকের আন্তর্জাতিক সমন্বয়ক ও কানাডা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিমন ইসলাম ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নজুর
পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আতিকুল রহমানের সভাপতিত্ব করেন
সাধারণ সম্পাদক সাইফুল হক শামীম ও ক্যাশিয়ার আজিজুল হক আশিকের সার্বিক তত্ত্বাবধায়নে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, বিটঘর মহেষ চন্দ্র ভট্টাচার্য কলেজের প্রতিষ্ঠাতা মুনতাসির মহিউদ্দিন অপু, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ আব্দুল মতিন, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম, ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমূখ।

টুর্নামেন্টের আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ধারার খেলাধুলায় ফিরিয়ে আনাই ছিল এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।

দীর্ঘ ৮০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে নবীনগর পূর্বাঞ্চল ব্রাদার্স কিং ফুটবল একাদশকে ১২-০ গোলে হারিয়ে রতনপুর ফুটবল একাদশ জয় লাভ করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি