দাম বাড়ায় মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে মাছের দামও ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে। চাল-ডাল, শাক-সবজির দাম আগেই বাড়তি, তার ওপর সব ধরনের মাছের বাজারে আগুন লেগেছে। ভরা মৌসুমেও সরবরাহ কম থাকায় মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে ইলিশ মাছ।

আজ শুক্রবার রাজধানীর পল্লবী, নিউমার্কেট, শান্তিনগর, সেগুনবাগিচা ও কাজীপাড়া বাজারে ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

বাজারভেদে এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকায়। আধা কেজির ইলিশ ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়, ৬০০–৮৫০ গ্রামের ইলিশ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতিকেজি জাটকা পাওয়া যাচ্ছে ৫৫০ থেকে ৭০০ টাকায়।

মাছ বিক্রেতারা বলছেন, সাগরে বৈরী আবহাওয়া ও মৌসুম শেষের দিকে হওয়ায় জেলেরা পর্যাপ্ত মাছ পাচ্ছেন না। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গেছে।

ইলিশ মাছ কিনতে আসা এক ক্রেতা বলেন, ‘এ বছর চড়া দামের কারণে বড় ইলিশ কেনা হয়নি। ভেবেছিলাম মৌসুম শেষে দাম কমবে, কিন্তু হয়নি। ৮৫০-৯০০ গ্রামের একটা ইলিশ ২২০০ টাকা চাইল। এভাবে দাম চাইলে আমরা ইলিশ মাছ কিভাবে কিনব।

আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এ বছর রপ্তানির জন্য প্রতি কেজি ইলিশের ন্যূনতম দাম ধরা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার বা প্রায় ১ হাজার ৫২৫ টাকা। কিন্তু ঢাকার বাজারে এই দামে এক কেজি সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি