দাঁত সাদা রাখার পাঁচ উপায়

 

লাইফস্টাইল ডেস্ক :একটি চমৎকার হাসি মন ভালো করে দিতে পারে। আর সুন্দর হাসির জন্য চাই সুন্দর দাঁত। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, জীবনযাপনের ধরন দাঁতের সাদাভাব নষ্ট করে। রিডার্স ডাইজেস্ট জানিয়েছে দাঁত সাদা রাখার ছয় উপায়ের কথা।

দাঁত-সাদা-করে-তুলুন-কলার-খোসা-দিয়ে-660x330

১. দাঁতকে সুন্দর এবং সাদা রাখতে স্বাস্থ্যকর খাবার খান। ধূমপান, মদ্যপান, ব্ল্যাক টি পান ইত্যাদি দাঁতের সাদাভাব নষ্ট করে দেয়। এ ছাড়া কোমল পানীয়, সয়াসস- এগুলোও দাঁতের সাদাভাব নষ্ট করে। তাই দাঁত ভালো রাখতে এই খাবারগুলো এড়িয়ে চলুন।

 

২. দুই থেকে তিন মাস পরপর টুথব্রাশ পরিবর্তন করুন। নয়তো ব্রাশে ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যাবে। এটি আপনার মুখকেও আক্রান্ত করবে।

 

৩. দাঁত ব্রাশের সময় জিহ্বাও পরিষ্কার করবেন। এটি মুখের স্বাস্থ্য ভালো রাখতে এবং দুর্গন্ধ রোধে সাহায্য করবে। মুখে দুর্গন্ধ হওয়ার একটি বড় কারণ জিহ্বায় ব্যাকটেরিয়া বেড়ে যাওয়া। এ কারণেই বিশেষজ্ঞরা দাঁত ব্রাশের পাশাপাশি জিহ্বা পরিষ্কার করার বিষয়ে গুরুত্ব দেন।

 

৪. দাঁত ভালো রাখতে কচকচে ফল-সবজি খেতে পারেন, যেমন- আপেল, পেয়ারা, গাজর ইত্যাদি। এগুলো ঠিক দাঁত সাদা করে তা নয়, তবে এগুলো খেলে দাঁত একটু পরিষ্কার দেখায়।

৫. দাঁতকে সাদা বা পরিষ্কার রাখতে দুই বেলা ব্রাশ করুন, এর কোনো বিকল্প হয় না। আর হ্যাঁ, ব্রাশ করতে হবে রাতে ঘুমের আগে এবং সকালের নাশতার পর!

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা