দলীয় ২০০ পার করে শক্ত অবস্থানে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিন মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা টাইগাররা ২০০ রানে গণ্ডি পার করে শক্ত অবস্থানে রয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৩৩ রান করেছে বাংলাদেশ। নামজুল হোসেন শান্ত ৮৬ ও মুশফিকুর রহিম ৪৮ রানে অপরাজিত আছেন।

গলে আজ শনিবার পঞ্চম দিন ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। চতুর্থ দিন ৩ উইকেট হারিয়ে ১৭৭ রানে মাঠ ছেড়েছিল সফরকারীরা। শান্ত ৫৬ ও মুশফিক ২২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪৯৫ রান তোলে। শান্ত ও মুশফিক দুজনেই সেঞ্চুরির দেখা পান। এরপর লংকানরা প্রথম ইনিংসে ৪৮৫ রানে অলআউট হলে বাংলাদেশ ১০ রানের লিড পায়। পাথামু নিশাঙ্কা ১৮৭ রানে আউট হন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি