দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশ

news-image

অনলাইন ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্রুপ-১ এর শেষ ম্যাচে ৪ উইকেটের পরাজয়ে সেমিফাইনালে ওঠার ক্ষীণ সম্ভাবনাও শেষ হয়ে যায় নিগার সুলতানার দলের।

রোববার লর্ডসে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাকের শিকার হন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। আরেক ওপেনার তাজ নেহারও ১২ বলে মাত্র ১ রান করে ফিরে গেলে শুরুতেই চাপে পড়ে দল।

এরপর সোবহানা মোস্তারি ও শারমিন আক্তারের ৫৬ রানের জুটি বাংলাদেশকে কিছুটা স্বস্তি এনে দেয়। শারমিন ২২ এবং সোবহানা ৪২ রান করেন। শেষদিকে অধিনায়ক নিগার সুলতানা ২০ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেললে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।

১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই অধিনায়ক লরা উলভার্টকে ফিরিয়ে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। পরে তাজমিন ব্রিটস ও আনিরি ডার্কসেন দক্ষিণ আফ্রিকার ইনিংস গড়ে তোলেন। নাহিদা আক্তার পরপর দুই উইকেট নিয়ে ম্যাচে উত্তেজনা ফেরালেও শেষ পর্যন্ত ৪ বল হাতে রেখেই ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার দুটি উইকেট নেন। এছাড়া মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা ও রিতু মনি একটি করে উইকেট শিকার করেন।

এই হারে পাঁচ ম্যাচে দুটি জয় ও তিনটি পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ। অন্যদিকে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখল দক্ষিণ আফ্রিকা।

এ জাতীয় আরও খবর

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ২৬ জন কারাগারে

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেপ্তার ৩০