ত্বকের যত্নে আপেলের ফেসপ্যাক

news-image

স্বাস্থ্যগুণের দিক দিয়ে আপেল একটি উল্লেখযোগ্য ফল। তবে একই সঙ্গে রূপচর্চার দিকে থেকেও এর ব্যবহার রয়েছে। আপেলের তৈরি ফেসপ্যাক ভিন্ন ভিন্ন ত্বকের যত্নে কার্যকরী ভূমিকা রাখে। 
 
শুষ্ক ত্বকের জন্য প্যাকঃ
১ টেবিল চামচ গ্রেট করা আপেল এবং ১/২ চা চামচ অলিভ অয়েল নিন। এই দুইটি উপাদান খুব ভালোভাবে মেশান। এরপর এটি মুখে ও গলায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। পরে হালনা গরমা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
 
 
তৈলাক্ত ত্বকের জন্য প্যাকঃ
১ চা চামচ গ্রেট করা আপেল, ১ চা চামচ টকদই আর ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে ত্বকের তৈলাক্ততা কমার সাথে সাথে উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে।
 
মিশ্র ত্বকের জন্য প্যাকঃ
১ টেবিল চামচ গ্রেট করা আপেলের সাথে ১/২ চা চামচ মধু ভালো করে মিশিয়ে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলুন। তবে এই প্যাকগুলো ব্যবহারের আগে বিশেষ সতর্কতা বজায় রাখা খুবই জরুরি। আপেল আগে থেকে কেটে রাখলে তা অক্সিডাইজ হয়ে যায়। এই অবস্থায় আপেল ব্যবহার করলে তা ত্বকের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করবে। তাই ফেসপ্যাক ব্যবহারের ক্ষেত্রে সবসময়ই তাত্ক্ষণিক কেটে ব্যবহার করতে হবে। তথ্যসূত্র: ইন্টারনেট।
 

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা