তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধ’র্ষণ, বলেছিল মিষ্টি খাওয়াবে

news-image

বগুড়ার নন্দীগ্রামে মিষ্টি খাওয়ানোর কথা বলে তৃতীয় শ্রেনীর এক শিশু ছাত্রীকে ধ র্ষণ করেছে তিন সন্তানের জনক মাদরাসার দপ্তরি। পরে গ্রামবাসী ঐ দপ্তরিকে গ ণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।

শনিবার দুপুরে উপজেলার থালতা মাজগ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আটক ধ’র্ষকের নাম আলমগীর হোসেন বাবলু (৪৫)। সে মাজগ্রাম এমএ সিনিয়র ফাজিল মাদরাসার দপ্তরি বলে জানা গেছে।

এর আগে গত জুলাই মাসে এক হিন্দু প্রতিবন্ধী কিশোরীর শ্লীলতা হানীর ঘটনা ঘটায় লম্পট বাবলু। কিন্তু ঐ গ্রামে হিন্দু পরিবার মাত্র দুইটি হওয়ায় দপ্তরীর প্রতিবাদ করলে বিভিন্ন হুমকী ধামকীর মাধ্যমে ঘটনাটি চাপা পরে।

অবশেষে আজ শনিবার দুপুরে ওই মাদরাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রী ক্লাশ শেষে বাবলুর বাড়ির পাশ দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় বাবলু তার নাতির জন্ম হওয়ার খবর জানিয়ে শিশুটিকে বাড়ি ডেকে নিয়ে গিয়ে মিষ্টি খেতে দেয়। বাবলুর স্ত্রী ও ছেলের বউসহ সবাই হাসপাতালে থাকায় বাড়ি ফাকা ছিল। এই সুযোগে বাবলু শিশুটিকে ধ র্ষণ করে বাড়িতেই আটকে রাখে। দুপুরের পর শিশুটির চিৎকার শুনে গ্রামের লোকজন বাড়ি থেতে শিশুটিকে উদ্ধার করে। পরে ধ র্ষণের ঘটনা শুনে বাবলুকে আটক করে গণধোলাই দেয়। পুলিশ খবর পেয়ে বাবলুকে গ্রে প্তার করে থানায় নিয়ে যায়।

নন্দীগ্রামের কুমিড়া পণ্ডিতপুকুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আজিজুর রহমান বলেন, লম্পট বাবলুকে গ্রে ফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে মা মলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি