তুলুম্বা তৈরির রেসিপি জেনে নিন

news-image

লাইফস্টাইল ডেস্ক : ভিনদেশি খাবার হলেও আমাদের দেশেও বেশ জনপ্রিয়। বলছি তুলুম্বার কথা। মিষ্টি স্বাদের এই খাবার বাঙালির তো পছন্দ হবেই। কারণ খাবারের শেষ ভাগে একটুখানি মিষ্টি কিছু না থাকলে যেন মন ভরে না আমাদের। দেশি স্বাদের নানা পদের মিষ্টি খাবার তো খাওয়া হয়ই। চাইলে তৈরি করতে পারেন সুস্বাদু টার্কিশ ডেজার্ট তুলুম্বা। এটি তৈরি করা বেশ সহজ। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ময়দা- ১/২ কাপ

ডিম- ১ টা

দুধ- ১/২ কাপ

ঘি- ২ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ

সুজি- ১ টেবিল চামচ

লবণ- ১ চিমটি

চিনি- ১ কাপ

পানি- ১/২ কাপ

এলাচ- ২ টা

লেবুর রস- ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
দুধ, ঘি ও লবণ চুলায় দিতে হবে, বলক এলে অল্প অল্প ময়দা দিয়ে ডো তৈরি করতে হবে, অনেকটা সেদ্ধ রুটি বানানোর ডো এর মতো হবে, ডো হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। ডো ঠান্ডা হলে একটি বড় বোলে নিয়ে ডিম, সুজি ও কর্নফ্লাওয়ার দিয়ে এগ বিটার দিয়ে বিট করতে হবে ৫-৭ মিনিট। অন্য একটি পাত্রে চিনি, এলাচ ও পানি মিশিয়ে সিরা তৈরি করে নিন। একটু ঘন সিরা হবে তবে তার করা যাবে না। সিরা ঘন হলে নামিয়ে লেবুর রস দিতে হবে।

ফ্রাই প্যানে তুলুম্বা ভাজার জন্য তেল গরম করে নিন। তেল খুব বেশি গরম হবে না। খামির একটি পাইপিং ব্যাগে ঢেলে নিন। পাইপিং ব্যাগের এক কোণে কেটে স্টার নজেল লাগিয়ে নিন। এবার তেলের উপর পাইপিং ব্যাগ চাপ দিয়ে ধরে ছোট ছোট তুলুম্বা তৈরি করুন। তুলুম্বা অল্প আঁচে মচমচে করে ভেজে তেল থেকে তুলে গরম সিরায় দিন। ৩০ সেকেন্ডের মতো সিরার মাঝে ডুবিয়ে নিন। এবার তুলে পরিবেশন করুন সুস্বাদু টার্কিশ ডেজার্ট তুলুম্বা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি