তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা চালায়নি ইরান: ইসমাইল বাঘেই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরান তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের ওপর হামলা চালায়নি বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। সোমবার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। খবর আল-জাজিরার।

সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘেই বলেন, ‘গত সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজানে হামলার যে খবর এসেছে, তার কোনো ভিত্তি নেই। এসব দেশের বিরুদ্ধে ইরানি ভূখণ্ড থেকে কোনো ধরনের আক্রমণাত্মক অভিযান চালানো হয়নি।’

হামলার এই খবরগুলোকে সাজানো বা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন এই মুখপাত্র। তিনি বলেন, ‘আমরা বারবার সতর্ক করেছি যে, আমাদের সঙ্গে অন্যান্য দেশের সুসম্পর্কে ফাটল ধরাতে শত্রুপক্ষ নির্দিষ্ট কিছু হামলার ঘটনা সাজাতে পারে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি