তিতাস গ্যাস ক্ষেত্রের ২১ নম্বর কূপে উৎপাদন বন্ধ


Brahmanbaria-titas-gas-21_2

 

 

 

 

 

 

নিজস্ব প্রতিবেদক : খনন কাজে ত্রুটি দেখা দেওয়ায় আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ঘাটুরা এলাকায় অবস্থিত তিতাস গ্যাস ক্ষেত্রের ২১ নম্বর কূপে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে এই কূপে গ্যাস সরবরাহ শুরু হয়েছিল।
২১ নম্বর কূপের প্রকল্প পরিচালক আহমেদ হোসেন জানান, পরীক্ষামূলকভাবে গ্যাস সরবরাহ শুরুর পর এই কূপ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা সম্ভব হয়েছিল। কিন্তু খনন কাজে ত্রুটি দেখা দেওয়ায় আজ থেকে এ কূপে উৎপাদন বন্ধ হয়ে গেছে ।
তিনি জানান, গত বছরের ৩ নভেম্বর কূপটির খনন কাজ শুরু করা হয়। কূপ খনন কাজের ব্যয় ধরা হয়েছিল দেড়’শ কোটি টাকা।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা