ঢালিউডে প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বসিত মধুমিতা

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশি সিনেমায় অভিষেক হতে যাচ্ছে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের। ‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ঢালিউডে কাজ করছেন তিনি। প্রথম কাজেই দর্শক ও গণমাধ্যমের কাছ থেকে পাওয়া ভালোবাসায় উচ্ছ্বসিত এই অভিনেত্রী।

শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির মহরত ও সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করেন মধুমিতা। তিনি বলেন, দর্শকদের আগ্রহ ও ভালোবাসা দেখে তার দায়িত্ব আরও বেড়ে গেছে।

মধুমিতা জানান, সিনেমাটি মুক্তির পর দর্শক যেন ভালো প্রত্যাশা নিয়ে হলে যান, সেটিই তার প্রত্যাশা। নিজের অভিনয় দিয়ে কাউকে হতাশ করতে চান না বলেও জানান তিনি।

নিজের চরিত্র ‘চামেলি’ সম্পর্কে এই অভিনেত্রী বলেন, এমন চরিত্রে এর আগে তিনি অভিনয় করেননি। চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং, কারণ এতে ভালো ও খারাপের মাঝামাঝি একটি জটিল মানসিক অবস্থান তুলে ধরতে হবে। সামান্য ভুলেও গল্পের আবহ নষ্ট হতে পারে বলে মনে করেন তিনি।

বাংলাদেশে প্রথম সিনেমায় কাজের সুযোগ দেওয়ায় নির্মাতা ও প্রযোজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মধুমিতা। তিনি বলেন, তার ওপর যে আস্থা রাখা হয়েছে, সেটির মর্যাদা রাখার চেষ্টা করবেন।

‘গুলশানের চামেলি’ সিনেমায় মধুমিতা সরকারের সঙ্গে অভিনয় করছেন অনন্ত জলিল, ওমর সানী, আমিন খান, রোজিনা, মিশা সাওদাগর ও আজমেরী হক বাঁধন। সিনেমাটি পরিচালনা করছেন মো. ইকবাল।

এ জাতীয় আরও খবর

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ২৬ জন কারাগারে

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেপ্তার ৩০