ঢাকায় স্বস্তির বৃষ্টি

news-image

অনলাইন ডেস্ক : স্বস্তির বৃষ্টিতে রাজধানী ঢাকায় হাফ ছেড়ে বাঁচলেনগরমে অতিষ্ঠ মানুষ। গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমে অস্বস্তি ছিল জনজীবনে। যা এই বৃষ্টির মধ্যে দিয়ে কিছুটা হলেও প্রশান্তি এনে দিয়েছে।

আজ সোমবার সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। দুপুর ১২টার পর থেকে কালো মেঘ জমে যায় আকাশে। সাড়ে ১২টার পর শুরু হয় দমকা বাতাস। এরপর দুপুর পৌনে ১টা থেকে ঢাকার বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টির ফলে তাপমাত্রা কমতে পারে প্রায় ২ ডিগ্রি। এছাড়া আজ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকাল মঙ্গলবারও দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সারাদেশের সকাল ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি