ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৩৮৯

news-image

অনলাইন ডেস্ক : অপারেশন ডেভিল হান্টের অষ্টম দিনে সারাদেশে আরও ৩৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৩৮৯ জনকে গ্রেপ্তারের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে গ্রেপ্তার করা হয়েছে আরও ৭৫১ জনকে। সব মিলিয়ে সারাদেশে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১৪০ জনকে। এ সময় একটি পাইপগান ও একটি কুড়াল উদ্ধার করা হয়েছে।

আট দিন ধরে চলা এই অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩ হাজার ৪৮২ জনকে।

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে হামলায় কয়েকজন আহত হন। এ ঘটনার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও এই অভিযান পরিচালনা করছেন পুলিশ, বিজিবি, আনসার ও কোস্ট গার্ড সদস্যরা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি