ডিসেম্বরে নির্বাচন হলে অক্টোবরে তফসিল: সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : ডিসেম্বরে সংসদ নির্বাচন হলে অক্টোবরে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তবে জুনে স্থানীয় সরকার নির্বাচন করতে হলে নতুন হালনাগাদ ভোটার তালিকায় তা করা সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের ইটিআই ভবনে আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ‘এদেশের অনেক মানুষ ত্রাণের আশায় রোহিঙ্গা তালিকায় নাম লিখিয়েছিলো, এখন তারা বাংলাদেশি হতে পারছেনা।’

জাতীয় নির্বাচন প্রসঙ্গে সিইসি নাসির উদ্দিন বলেন, ‘আমাদের টার্গেট ডিসেম্বর এবং জাতীয় নির্বাচন। ডিসেম্বরে নির্বাচন করতে গেলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। কারণ ঐকমত্য কমিশনের মেয়াদ ৬ মাস হওয়ায় সমঝোতার জন্য এ সময় অপেক্ষা করতে হবে।’

সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব নূন্যতম সংস্কার প্রয়োজন সেসব ক্ষেত্রে আমরা উদ্যোগ নিয়েছি। আইন সংশোধনের পর বিধি-বিধান পাল্টাতে হবে। আমাদের প্রস্তুতি থেমে থাকবে না। আমরা কমিটেড, সবাই এক, একই লাইনে কথা বলি। ব্যক্তিগত বা অন্য কারও অ্যাজেন্ডা না থাকলে কাজ করতে কোনো অসুবিধা নেই।

সিইসি আরও বলেন, আমরা রোহিঙ্গাদের ঠেকানোর চেষ্টা করছি। তবে স্থানীয় অনেকে রিলিফের আসায় রোহিঙ্গা হয়েছে। স্বেচ্ছায় রোহিঙ্গা হয়েছে। রোহিঙ্গাদের সঙ্গে বিয়ে হচ্ছে। অনেক সময় স্বামী রোহিঙ্গা স্ত্রী বাংলাদেশি আবার স্ত্রী বাংলাদেশি স্বামী রোহিঙ্গা এমন তথ্য আমরা পাচ্ছি।

আরএফইডির বিদায়ী সভাপতি একরামুল হক সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব, ইটিআই মহাপরিচালকসহ নির্বাচন কমিশনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি