ডাকেটের ক্যারিয়ারসেরা ১৬৫, রেকর্ডগড়া সংগ্রহ ইংল্যান্ডের

news-image

স্পোর্টস ডেস্ক : খেলার মতো খেলা একজন খেলে দিলেই হয়! বেন ডাকেট যেমন একাই বড় এক সেঞ্চুরি হাঁকিয়ে ইংল্যান্ডকে উঠিয়ে দিলেন রানপাহাড়ে। বাঁহাতি এই ওপেনারের ১৬৫ রানের মারকুটে ইনিংসে ভর করে ৮ উইকেটে ৩৫১ রানের বড় সংগ্রহ গড়লো ইংলিশরা।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড এটি। এর আগে ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওভালে নিউজিল্যান্ডের করা ৩৪৭ রানই ছিল সর্বোচ্চ।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড এটি। এর আগে ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওভালে নিউজিল্যান্ডের করা ৩৪৭ রানই ছিল সর্বোচ্চ।

গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। শুরুটা ভালোই ছিল তাদের। বাঁহাতি পেসার বেন ডোয়ারসুইস ১৩ রানে ভাঙেন উদ্বোধনী জুটি। ৬ বলে ১০ করে আউট হন ঝোড়ো শুরু করা ফিল সল্ট।

এরপর ১৩ বলে ১৫ রানে জেমি স্মিথকেও ফেরান ডোয়ারসুইস। ৪৩ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। সেখান থেকে জো রুট আর বেন ডাকেটের বিশাল জুটি। ১৫৫ বলে ১৫৮ রান যোগ করে দেন তারা।

ডাকেট ৯৫ বলে ঝোড়ো গতিতে সেঞ্চুরি তুলে নেন। যেটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

অবশেষে রুটকে এলবিডব্লিউ করে জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। ৭৮ বলে ৪ বাউন্ডারিতে ৬৮ রান আসে রুটের ব্যাট থেকে। এরপর হ্যারি ব্রুককেও (৩) তুলে নেন অসি লেগস্পিনার জাম্পা।

জস বাটলার ২১ বলে ২৩, লিয়াম লিভিংস্টোন ১৭ বলে ১৪ করে সাজঘরে ফেরেন। তবে ডাকেট তার মতোই খেলে যেতে থাকেন। ১৩৪ বলে ১৫০ রানের গণ্ডি পার করেন তিনি।

শেষ পর্যন্ত ক্যারিয়ারসেরা ১৬৫ রানের ইনিংস উপহার দিয়ে মার্নাস লাবুশেনের বলে বোল্ড হন ডাকেট। ১৪৩ রানের ইনিংসে ১৭টি চার আর ৩টি ছক্কা হাঁকান এই ওপেনার। শেষদিকে ১০ বলে অপরাজিত ২১ করেন জোফরা আর্চার।

অস্ট্রেলিয়ার বেন ডোয়ারসুইস ৩টি আর অ্যাডাম জাম্পা ও মার্নাস লাবুশেন নেন দুটি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি