ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার প্রস্তাব পাকিস্তানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সুপারিশ করেছে পাকিস্তান। আজ শনিবার দেশটির সরকার আনুষ্ঠানিকবাবে তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা ও নেতৃত্ব দেওয়ার কারণে ট্রাম্পের নাম প্রস্তাব করেছে পাকিস্তান।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স এ দেওয়া এক পোস্টে পাকিস্তান সরকার জানায়, ‘ভারতের অবৈধ আগ্রাসন করে পাকিস্তানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন করেছে। এতে অনেক নিরপরাধ মানুষের প্রাণ গেছে। পাকিস্তানও বানিয়ান মারসুম অভিযান চালিয়েছে নিজের সার্বভৌমত্ব রক্ষায়।’

পাকিস্তান জানায়, এমন পরিস্থিতে ডোনাল্ড ট্রাম্প দারুণ নেতৃত্বের পরিচয় দিয়েছেন এবং প্রকৃত স্টেটম্যানের মতো আচরণ করেছেন। তিনি দিল্লি ও ইসলামাবাদের সঙ্গে কথা বলে কূটনৈতিকভাবে সমাধান দিয়েছেন। এতে করে আঞ্চলিক সংঘাত থেমে গেছে।

পাকিস্তান সরকার ট্রাম্পকে ‘জেনুইন পিসমেকার’ বলে আখ্যা দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি