টুঙ্গিপাড়ায় সাংবাদিকের মাকে হত্যার হুমকি কিশোর গ্যাংয়ের

news-image

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদির ওপর হামলার রেশ কাটতে না কাটতেই এবার তার মা কুমকুম বেগমকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এই সাংবাদিক পরিবার।

গত সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়ার বর্ণি গ্রামে নিজ বাড়ির গেটের সামনে প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন সাংবাদিক আফ্রিদির মা কুমকুম বেগম। এ সময় এলাকার কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য হঠাৎ সেখানে হাজির হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রকাশ্যে তাকে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনার পর গতকাল রাতে (৭ আগস্ট) তিনি টুঙ্গিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে কুমকুম বেগম উল্লেখ করেছেন, হুমকিদাতারা হলেন দক্ষিণ বর্নি গ্রামের চুন্নু মুন্সির ছেলে ইব্রাহিম মুন্সী ও মিকাইল মুন্সী, এবং ইমরুল মুন্সির ছেলে নাবিল মুন্সী সহ আরও ৩-৪ জন অজ্ঞাতনামা যুবক। তারা শুধু গালাগাল আর হুমকিতেই সীমাবদ্ধ থাকেনি, স্থানীয় সন্ধ্যাবাজার ও ইউনিয়ন পরিষদ চত্বরে একত্রিত হয়ে তার ও পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক পরিকল্পনার কথাও জানা গেছে।

কুমকুম বেগম বলেন, আমার ছেলে রকিবুল ইসলাম আফ্রিদি একজন পেশাদার সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে প্রতিদিনের সংবাদ পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি হয়ে কাজ করছে। কিছুদিন আগে গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকায় সেনাবাহিনীর ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনা এবং বিশেষ অভিযানের সময় আমাদের গ্রামের কয়েকজনকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই প্রতিপক্ষরা আমার সাংবাদিক ছেলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়— রকিবুল ওই অভিযানে তথ্য দিয়েছেন। সেই সন্দেহে তার উপর হামলা করে গুরুতর আহত করা হয়। পরে এ বিষয়ে মামলা চলমান রয়েছে। এখন আমাদের পুরো পরিবারই প্রতিহিংসার টার্গেটে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদশার নেতৃত্বে আওয়ামী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কয়েকজন নেতা এবং ছাত্রলীগের সাবেক কিছু নেতাকর্মী এখনো গ্রামে সক্রিয় রয়েছে। তাদের উসকানি ও প্রশ্রয়েই প্রতিপক্ষরা সাহস পাচ্ছে এবং হুমকি-ধামকির মতো ঘটনায় জড়িয়ে পড়ছে। আমি একজন নারী, চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। যদি আমার বা আমার পরিবারের কোনো ক্ষয়ক্ষতি হয়, তার দায় সম্পূর্ণভাবে এদেরই বহন করতে হবে। আর ঘটনা ঘটার সময়ে উপস্থিত হন বর্নি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছামাদ মুন্সী। তখন তাকেও বিষয়টি জানিয়েছি।

উল্লেখ্য, ঘটনা ঘটার মাঝ সময়ে উপস্থিত হন বর্নি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছামাদ মুন্সী। এ বিষয়ে জানতে কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, জিডি পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি