টিকটক অ্যাকাউন্ট বন্ধ না করায় মেয়েকে খুন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের অ্যাকাউন্ট বন্ধ না করায় মেয়েকে খুন করেছেন বাবা।পাকিস্তানে রাওয়ালপিন্ডিতে ঘটেছে এই ঘটনা। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

পুলিশ জানিয়েছে, খুনের পর একে ‘আত্মহত্যা’ বলে দাবি করছিল ওই মেয়ের পরিবার। পরে পুলিশ তদন্তে সত্য বেরিয়ে আসে।

পুলিশের একজন মুখপাত্র জানান, ‘ওই মেয়ের বাবা বলেছিল সে যেন টিকটক অ্যাকাউন্ট ডিলিট করে দেয়। মেয়ে রাজি না হওয়ায় রাগের মাথায় তাকে খুন করে বসেন ওই ব্যক্তি। ’

পুলিশ জানিয়েছে, ১৬ বছর বয়সী ওই মেয়ের বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

পাকিস্তানে এমন ‘অনার কিলিং’ এর ঘটনা আগেও হয়েছে। গত মাসে ১৭ বছর বয়সী এক টিকটক ইনফ্লুয়েন্সার কিশোরীকেও খুন হতে হয়েছিল। সম্প্রতি সানা ইউসিফ নামে এক জনপ্রিয় ইনফ্লুয়েন্সারকেও গুলি করে হত্যা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ ফলোয়ার ছিল সানার। শিক্ষামূলক ভিডিও বানাতেন তিনি। তার পরিচিত এক ব্যক্তি বাড়িতে ঢুকে তাকে হত্যা করে। পুলিশের ধারণা, তার কোনো আত্মীয় এই ‘অনার কিলিংয়ে’ জড়িত।

এ ছাড়া গত মাসে বেলুচিস্তানে এক ব্যক্তি টিকটক করার কারণে নিজের ১৪ বছর বয়সী এক মেয়েকে হত্যার কথাও স্বীকার করেছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি