টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

news-image

​ স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামছে আফগানিস্তান। আজ বৃহস্পতিবার আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

গত ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে আফগানিস্তান। বাদ পড়েছেন গাজানফার ও গুলবাদিন নাইব। তাদের জায়গায় ফিরেছেন মুজিব উর রহমান ও ডারউইস রাসুলি।

চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচের দুটিতে জিতেছে বাংলাদেশ। তবে সুপার ফোরে যেতে এখন তাকিয়ে থাকতে হচ্ছে আজকের আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে। সুপার ফোরের টিকিট পেতে তিন দলের জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাচ। সমীকরণ অনুযায়ী শ্রীলংকা জিতলেই সুপার ফোরে উঠে যাবে বাংলাদেশ।

আফগানিস্তান একাদশ:

সেদিকউল্লাহ অটল, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, ডারউইস রাসূলি, করিম জানাত, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ এবং ফজলহক ফারুকি।

শ্রীলঙ্কা একাদশ:

পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়াল্লালাগে, দুশমন্থ চামিরা এবং নুয়ান থুসারা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি