জ্বালানি সাশ্রয় ও ব্যয় হ্রাসে নিরাপত্তা বহরে গাড়ি কমালেন মোদি

news-image
অনলাইন প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সরকারি নিরাপত্তা বহরে থাকা গাড়ির সংখ্যা ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর নিরাপত্তা বহরে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন, তবে নতুন গাড়ি না কেনার পরামর্শও দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এসপিজি ইতিমধ্যেই এই নির্দেশ বাস্তবায়নের কাজ শুরু করেছে। নিরাপত্তা সংক্রান্ত বাধ্যতামূলক ‘ব্লু বুক’-এর নির্দেশনা ক্ষতিগ্রস্ত না হওয়া নিশ্চিত করা হচ্ছে।

মোদির এই পদক্ষেপের প্রভাব রাজ্য পর্যায়েও পড়তে শুরু করেছে। দিল্লি, রাজস্থান ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরা তাদের সরকারি নিরাপত্তা বহরের গাড়ির সংখ্যা হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক জ্বালানি সংকট এবং অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধির কারণে প্রশাসনিক ব্যয় কমানো এবং দায়িত্বশীল জ্বালানি ব্যবহার উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদি আরও দেশবাসীকে স্বর্ণ ক্রয় ও বিদেশি ভ্রমণ কমানোর পরামর্শ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি