জোটার মৃত্যুতে বিসিবির শোক

news-image

স্পোর্টস ডেস্ক : অকালে প্রাণ হারিয়েছেন পর্তুগালের ফুটবল তারকা দিওগো জোটা। স্পেনের জামোরায় সড়ক দুর্ঘটনায় ভাই আন্দ্রে সিলভাসহ পরপারে পাড়ি জমান ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলে খেলা এই তারকা। তার অকালমৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শোকবার্তায় বাফুফে লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন পর্তুগিজ জাতীয় দল ও লিভারপুল ফুটবলার দিওগো জোটা এবং তার ভাই আন্দ্রের মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই অবিশ্বাস্য কঠিন সময়ে তাদের পরিবার, বন্ধুবান্ধব এবং বিশ্বব্যাপী ফুটবল সম্প্রদায়ের প্রতি আমাদের গভীর সমবেদনা।’

প্রসঙ্গত, সপ্তাহদুয়েক আগেই জোটা বিয়ে করেছিলেন তার দীর্ঘদিনের বান্ধবী রুতে কারদোসোকে। এর মধ্যেই ঘটে গেল মর্মান্তিক এই ঘটনা। তিন সন্তান আছে এই দম্পতির। জোটার ভাই আন্দ্রেও পর্তুগালের দ্বিতীয় সারির একটি ফুটবল ক্লাবে খেলতেন। তাদের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে ফুটবলবিশ্ব।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি