জেলবন্দি জামাইবাবুর নির্দেশে শ্যালিকা খুন!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হরিয়ানা রাজ্যে গায়িকা হর্ষিতাকে দাহিয়াকে খুনের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ওই হত্যাকাণ্ডের জন্য তার জামাইবাবুই দায়ী বলে পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়।

পলিশ বলছ, জেলবন্দি জামাইবাবু দীনেশ কারালার নির্দেশেই খুন করা হয় ওই গায়িকাকে। জিজ্ঞাসাবাদে দীনেশ খুনের কথা স্বীকার করেছে। দীনেশ এক কুখ্যাত গ্যাংস্টার। হরিয়ানা, দিল্লিসহ বেশ কয়েকটি জায়গায় তার নামে ১২টি অপরাধের মামলা চলছে।

হর্ষিতা যেদিন খুন হন, সে দিনই তার দিদি অভিযোগ তোলেন স্বামী দীনেশের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ২০১৪ সালে হর্ষিতা জামাইবাবুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল দীনেশকে। এখন তিহাড় জেলে বন্দি তিনি।

হরিয়ানা পুলিশ দীনেশকে জেরা করার জন্য নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, জেরায় দীনেশ স্বীকার করেছে তার নির্দেশেই হর্ষিতাকে খুন করা হয়েছে। এই ঘটনায় জড়িত চার জনের নামও পুলিশকে জানিয়েছে দীনেশ।

গত ১৮ অক্টোবর হরিয়ানার পানিপাত থেকে একটি অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন হর্ষিতা। চামরারা গ্রামের কাছে একটি গাড়ি তাদের পথ আটকায়। সে সময় হর্ষিতার সঙ্গে গাড়িতে আরও কয়েক জন ছিলেন।

দুর্বৃত্তরা গাড়ি থেকে সবাইকে নামিয়ে দিয়ে খুব কাছ থেকে পর পর সাতটি গুলি করে হর্ষিতাকে। এর মধ্যে অন্তত ছয়টি গুলি লাগে তার গলা, ঘাড় ও মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গায়িকার।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা