জেনে নিন বলিউডের চমকপ্রদ ১০ তথ্য

news-image

বলিউডের সিনেমা তো খুব দেখছেন। দিওয়ালে, বজরঙ্গি ভাইজান। ২০১৫ সালে কতই তো বলিউডের সিনেমা দেখলেন। তাহলে নিন জেনে ফেলুন বলিউডের এই দশটা তথ্য-

১) হিরোইন সিনেমায় করিনা কাপুর ১৩০টি আলাদা আলাদা বিশ্বের সেরা ফ্যাশান ডিজাইনারের পোশাক পরেছিলেন। একটা সিনেমার জন্য আর কোনও বলিউড সিনেমার নায়িকার এত টাকার ড্রেসের আয়োজন করা হয়নি।
২) যশরাজ ফিল্মসের 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' (DDLJ) সিনেমায় শাহরুখের চরিত্রে সঈফ আলি খানের অভিনয় করার কথা ছিল, এটা অনেকেরই জানা। কিন্তু জানেন কী সবার আগে হলিউডের টম ক্রুজের রাজ মালহোত্রার চরিত্রে অভিনয় করার কথা ছিল।
৩) ভারতীয় সারা বছর মিলিয়ে মোট প্রায় ২০০ কোটি ৭০ লক্ষ টাকার সিনেমার টিকিট কাটেন, যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। কিন্তু সিনেমা দেখার গড় টিকিট মূল্য গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে কম।
৪) ওয়াইদা রহমান হলেন এমন এক অভিনেত্রী যিনি আলাদা আলাদা সিনেমায় অমিতাভ বচ্চনের মা ও প্রেমিকা দুটো চরিত্রে অভিনয় করেন। সুন্দরী এই নায়িকা আদালত (১৯৭৬ সালে) সিনেমায় বিগ বি-র প্রেমিকা, আর দু বছর পর মুক্তি পাওয়া ত্রিশূল সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেন।
৫) রাজ কাপুরের মেরা নাম জোকার হল প্রথম বলিউড সিনেমা, যেখানে একটা নয় দুটো বিরতি বা 'intervals' আছে।
৬) 'মুগল-ই-আজম' সিনেমা তিনটে ভাষায় রিলিজ করা হয়েছিল। এই 'trilingual movie'-হিন্দি, ইংরেজির পাশাপাশি তামিল ভাষাতেও রিলিজ হয়। কিন্তু তামিল সংস্করণে সুপারফ্লপ হওয়ার পর সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষায় তৈরি হওয়া সংস্করণটিও তুলে নেওয়া হয়।
৭) 'কহো না প্যায়ার হ্যায়' সিনেমাটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ২০০২ সংস্করণে জায়গা পায়। কারণ মোট ৯২টি পুরস্কার জেতা হৃতিক-আমিশার এই সিনেমাটা সবচেয়ে বেশি পুরস্কৃত সিনেমা হিসেবে গিনস বুকে জায়গা করে নেয়।
৮) বলিউডে দীর্ঘতম গান 'অব তুমহারে ওয়াতন সাথিয়ো' সিনেমার টাইটেল সংটি। ‘Ab Tumhare Hawale Watan Saathiyon’ নামের এই গানটি মোট ২০ মিনিটের। সিনেমায় পুরো গানটিকে ভেঙে ভেঙে তিনবার দেখানো হয়।
৯) ১৯৬০ সালে যখন ধর্মেন্দ্র দিল ভি তেরা হাম ভি তেরে সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন, তখন তাঁকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছিল ৫১ টাকা।
১০) বলিউডে অভিনেত্রী কলিক কোয়চলিনের প্রপিতামহ মওউরাইস কোয়চলিন প্যারিসের আইফেল টাওয়ার আর আমেরিকার স্ট্যাচু অফ লির্বাটি তৈরিতে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন।

সূত্র: কলকাতা

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা