জেনে নিন অতিরিক্ত ঘেমে যাওয়া বন্ধের দারুন কার্যকরী ৩ টি উপায়

swt4স্বাস্থ্য ডেস্ক : শীতকাল ঝেড়ে ফেলে প্রকৃতি সেজে উঠেছে বসন্তের সাজে। এখনই শুরু হয়ে গিয়েছে গরমকাল। গরম হাওয়া নিয়ে এসেছে শুষ্কতা এবং সেই সাথে গরমকালের কিছু বিরক্তিকর সমস্যা। গরমকালের বিরক্তিকর সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঘেমে যাওয়া। অনেকেই অতিরিক্ত ঘেমে যান গরমকালে। ঘাম হওয়া স্বাস্থ্যের জন্য ভালো হলেও অতিরিক্ত ঘাম হওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই অতিরিক্ত ঘেমে যাওয়া বন্ধ করতে সতর্ক থাকা উচিত। আজ জেনে নিন অতিরিক্ত ঘেমে যাওয়া বন্ধ করতে দারুণ কার্যকরী ঘরোয়া কিছু উপায়।

১) ভিনেগার ও তেল
১২০ মিলি লিটার লাল ভিনেগার ও ৩০ ফোঁটা তিলের তেল/অলিভ অয়েল/পিপারমিন্ট অয়েল একসাথে ভালো করে মিশিয়ে একটি বোতলে মুখ শক্ত করে লাগিয়ে রাখুন। ১ সপ্তাহ বোতলটি না খুলে ঠাণ্ডা, শুষ্ক ও অন্ধকার স্থানে রেখে দিন যাতে মিশ্রণটি একসাথে মিশে যায়। এরপর ১ সপ্তাহ পর প্রতিবার গোসল করার সময় গোসলের পানিতে ৩ টেবিল চামচ এই মিশ্রণটি মিশিয়ে নিন। এতে করে অতিরিক্ত ঘেমে যাওয়ার হাত থেকে মুক্তি পাবেন।

২) আপেল সিডার ভিনেগার ও বেকিং সোডা
২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার নিয়ে এতে ১/৮ চা চামচ বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিনে ১ বার করে পান করুন, যদি ঘেমে যাওয়ার সমস্যা অতিরিক্ত হয় তাহলে সর্বচ্চো দিনে ৩ বার পান করতে পারবেন। কিন্তু চাইতে বেশি পান করবেন না। এতে করেও ফল পাবেন ভালো।

৩) বাথসল্ট
আধা কাপ বোরাক্স, ১ কাপ সি সল্ট, ১ কাপ বেকিং সোডা এবং ১ কাপ তিলের তেল/অলিভ অয়েল/পিপারমিন্ট অয়েল একসাথে ভালো করে মিশিয়ে নিন। প্রতিবার গোসলের সময় ২ বালতি পানিতে মিশ্রণটির ১/৪ কাপ পরিমাণে মিশিয়ে নিন এবং তা দিয়ে গোসল করে নিন। এছাড়াও যদি পারেন তাহলে বাথটাবে গরম পানি দিয়ে এই মিশ্রণটি মিশিয়ে ২০ মিনিট গা ডুবিয়ে থাকুন। এতেও ভালো ফল পাবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান