জুলাই শহীদ পরিবার এককালীন ৩০ লাখ ও মাসে ২০ হাজার টাকা ভাতা পাবে

news-image

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ‘জুলাই শহীদ’ ও আহতদের ‘জুলাইযোদ্ধা’ নামে স্বীকৃতি দিয়েছে সরকার। শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা এবং মাসে ২০ হাজার টাকা ভাতা পাবেন।

মঙ্গলবার (২২ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভুত্থ্যানের জুলাইযোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর উপস্থিত ছিলেন। তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ তথ্য পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী এরই মধ্যে জুলাইয়ের ৮৪৪ জন জুলাই শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। সব শহীদের পরিবার এককালীন ৩০ লাখ টাকা করে অনুদান পাবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২ শহীদ পরিবারের প্রত্যেক পরিবারকে উত্তরাধীকার আইন অনুসারে ১০ লাখ টাকা করে মোট ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। প্রতি শহীদ পরিবারের অবশিষ্ট ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাস থেকে দেওয়া হচ্ছে। অবশিষ্ট ৭২ শহীদ পরিবারের মধ্যে পারিবারিক ও ওয়ারিশগত জটিলতা নিরসন করে সঞ্চয়পত্র প্রদানের প্রক্রিয়া চলমান।

ফারুক ই আজম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুসারে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আজ পর্যন্ত ৭৫ জন জুলাইযোদ্ধাকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক এবং রাশিয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে ৪৬ জন জুলাইযোদ্ধা চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। আরও ৩২ জন জুলাইযোদ্ধা উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশে যাওয়ার জন্য অপেক্ষমাণ। জুলাইযোদ্ধাদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকার এখন পর্যন্ত ৭৮ কোটি ৫২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকা ব্যয় করেছে।

উপদেষ্টা আরও বলেন, বিধিমালা অনুযায়ী শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি এবং তাদের দক্ষতা ও অভিজ্ঞতাভিত্তিক উপার্জনমুখী কাজের জন্য প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের ভাতা কার্যক্রম অনলাইনে প্রদান এবং সমৃদ্ধ তথ্যভান্ডার তৈরির লক্ষ্যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরির কার্যক্রম চলমান।

জুলাইযোদ্ধারা ক্যাটাগরি ‘এ’, ‘বি’ ও ‘সি’ অনুযায়ী সুবিধা পাবেন। ক্যাটাগরি ‘এ’ জুলাই যোদ্ধারা এককালীন নগদ ৫ লাখ টাকা অনুদান পাবেন। ২০২৪-২৫ অর্থবছরে নগদ ২ লাখ টাকা করে ৪৯৩ জন জুলাইযোদ্ধাকে মোট ৯ কোটি ৮৬ লাখ টাকা দেওয়া হয়েছে। অবশিষ্ট ৩ লাখ টাকা ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে দেওয়া হবে। ‘বি’ ক্যাটাগরির জুলাইযোদ্ধারা এককালীন ৩ লাখ টাকা অনুদান পাবেন। ২০২৪-২৫ অর্থবছরে নগদ এক লাখ টাকা করে ৯০৮ জনকে মোট ৯ কোটি ৮ লাখ টাকা দেওয়া হয়েছে। অবশিষ্ট ২ লাখ টাকা ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে দেওয়া হবে। এছাড়া ‘সি’ ক্যাটাগরির জুলাইযোদ্ধারা এক লাখ টাকা অনুদান পাবেন। ২০২৪-২৫ অর্থবছরে এক লাখ টাকা করে ১০ হাজার ৬৪২ জনকে মোট ১০৬ কোটি ৪২ লাখ টাকা এরই মধ্যে দেওয়া হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসা, শহীদ পরিবারের অনুকূলে সঞ্চয়পত্র এবং আহতদের অনুকূলে এককালীন অনুদান বাবদ ২৫৯ কোটি ৬৮ লাখ ৪ হাজার ২১২ টাকা ব্যয় করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি