জুলাই ফাউন্ডেশনে নতুন সিইও, শহীদের বাবা বললেন ‘মানি না’

news-image

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) আকবর কামাল। তিনি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফাউন্ডেশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে চতুর্থ বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এদিকে সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগের বিরোধিতা করে বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইয়ামিনের বাবা মো. মহিউদ্দিন।

তিনি বলেন, নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগ আমরা মানি না। প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে শহীদ পরিবারের সদস্যদের মধ্য থেকে দিতে হবে। তাদের মধ্যে যোগ্য লোক রয়েছে।

তিনি জানান, বোর্ড সভায় নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার নাম ঘোষণা করা হলে তিনি আপত্তি করেন। এসময় ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ তাকে তিরস্কার করে কথা বলেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি