জুলাই নিয়ে বিপ্লবের নতুন গান

news-image

বিনোদন প্রতিবেদক : নতুন বাংলাদেশ’ গানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন আমেরিকা প্রবাসী ব্যান্ড তারকা বিপ্লব। গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের স্বপ্ন নিয়ে তৈরি সেই গান শ্রোতামনে দারুণ সাড়া ফেলে। এখনও সেই রেশ কাটেনি, এর মধ্যেই আরও একটি নতুন দেশের গানের ঘোষণা দিলেন এই গায়ক। শিরোনাম ‘ও প্রিয় বাংলাদেশ’। গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। শিগগিরই এটি প্রকাশ করা হবে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে এক ভিডিওবার্তায় বিপ্লব বলেন, ‘২০২৪-এর জুলাইয়ের রক্তাক্ত ইতিহাসকে সামনে রেখেই “ও প্রিয় বাংলাদেশ” তৈরি করেছি। চেষ্টা থাকবে, প্রতি বছর “লাল জুলাই”-তে কোনো না কোনো আয়োজনে গানটি পরিবেশন করার।’

বিপ্লবের মতে, আগেও তিনি ব্যান্ড প্রমিথিউস ও একক অ্যালবামের জন্য একাধিক দেশাত্মবোধক গান গেয়েছেন, যা শ্রোতাদের মনোযোগ কেড়েছিল। তবে ‘ও প্রিয় বাংলাদেশ’ আলাদা, কারণ এর মধ্যদিয়ে লাল জুলাইকে স্মরণ করা হবে।

শুধু এই গান নয়, ভিন্ন ঘরানার আরও কিছু গান চলতি বছরের বিভিন্ন সময়ে প্রকাশ করবেন বলেও জানান এই ব্যান্ড তারকা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি