জুলাই আন্দোলনের সূচনাই ফ্যাসিবাদ পতনের শুরু

news-image

অনলাইন ডেস্ক : আজ ১ জুলাইকে স্মরণ করা হয় গত সরকারের সাড়ে ১৫ বছরের শাসনের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সূচনাবিন্দু হিসেবে। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন নতুন মোড় নিয়ে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” নামে সারাদেশে বিস্তার লাভ করে, যা পরবর্তীতে বৃহত্তর গণআন্দোলনে রূপ নেয়।

লেখক নজরুল ইসলামের বর্ণনা অনুযায়ী, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। ২০১৮ সালে কোটা বাতিলের পর ২০২৪ সালের ৫ জুন হাইকোর্টের রায়ে তা পুনরায় বৈধ ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

এরপর ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। রাজশাহী, জাহাঙ্গীরনগরসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও একই সময়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুতই দেশব্যাপী বিস্তৃত আন্দোলনে রূপ নেয়।

আন্দোলনকারীরা জানান, ঈদুল আজহার ছুটির আগে কিছুদিন কর্মসূচি স্থগিত থাকলেও ৩০ জুনের মধ্যে সরকারের কোনো পদক্ষেপ না আসায় ১ জুলাই আবারও দেশজুড়ে আন্দোলন শুরু হয়। ওই দিনই “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” নামে একটি সংগঠিত প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়া হয়, যা আন্দোলনকে আরও বিস্তৃত করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলামের বরাতে প্রতিবেদনে বলা হয়, তারা শুরুতে আদালতের রায় স্থগিত করে পূর্বের পরিপত্র বহালের দাবি জানালেও সরকারের পদক্ষেপ না আসায় আন্দোলন আরও সংগঠিত করা হয়। অনলাইন যোগাযোগ, সমন্বয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে।

লেখকের মতে, এই আন্দোলনই পরবর্তীতে ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর গণআন্দোলনে পরিণত হয়, যার চূড়ান্ত রূপ দেখা যায় ২০২৪ সালের আগস্টে।

এ জাতীয় আরও খবর

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ২৬ জন কারাগারে

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেপ্তার ৩০