‘জীবনে অনেক কিছু একসঙ্গে চাইনি’

news-image

বিনোদন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী মনে করেন জীবনের জটিলতাকে সরিয়ে সহজভাবে দেখলেই আসে পরিপূর্ণতা। তার অভিনয় জীবনের ১৮ বছরের যাত্রায় বহু চড়াই-উতরাই পেরিয়েছেন কিন্তু কখনো নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি।

বরং যা চেয়েছেন তাই পেয়েছেন এবং তাকে যত্ন করে আগলে রেখেছেন। তার মতে, তিনি যেভাবে জীবনকে দেখতে চেয়েছিলেন সেভাবেই পেয়েছেন।

শুভশ্রী গাঙ্গুলী বলেন, ‘ অনেকে বলেন কেন অভিনয় জীবনের মাঝে আমি মা হওয়ার সিদ্ধান্ত নিলাম। যে সময় যেটা করার সেই সময় ঠিক সেটাই করেছি। কারণ জীবনকে এভাবেই দেখতে চেয়েছিলাম আমি।’

তার কথায়, ‘জীবনে অনেক কিছু একসঙ্গে আমি চাইনি। খুব অল্প জিনিস চেয়েছি। আর যেটুকু পেয়েছি তা যত্ন করে রাখার চেষ্টা করেছি। তাই হয়তো সুবিধা হয়েছে।’

প্রসঙ্গত, শুভশ্রী অনুভব মহান্তির বিপরীতে মাতে তা লাভ হেলারে নামে ওড়িয়া চলচ্চিত্রে মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। পিতৃভূমি চলচ্চিত্রের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে অভিষেক করেছিলেন।

যেখানে তিনি জিতের বোনের ভূমিকায় অভিনয় করেন। এরপর রাজ চক্রবর্তীর পরিচালনায় দেবের বিপরীতে চ্যালেঞ্জ এবং অন্যান্য চলচ্চিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা লাভ করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি