জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে প্রাণ গেল ২ শ্রমিকের

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডে রড প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত কারখানায় লিফট ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মো. মোস্তফা (২৫) ও মিরসরাই উপজেলার করুয়া এলাকার শামসুল হকের ছেলে রিফাত (২৫)।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, লিফট ছিঁড়ে পড়ে আহত দুই শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রথমে একজনকে মৃত ঘোষণা করেন। বেলা ২টার দিকে চিকিৎসাধীন আরেকজনকেও মৃত ঘোষণা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি