জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

news-image

অনলাইন ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য দাঁড়িয়েছে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে স্বাগতিকরা ৪৮.১ ওভারে ১৯৯ রানে অলআউট হয়।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরু থেকেই দারুণ বোলিং করেন টাইগার পেসাররা। মাত্র ২৭ রানের মধ্যে জিম্বাবুয়ের তিনটি উইকেট তুলে নিয়ে চাপে ফেলে দেন শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

তবে ওয়েসলি মাধেভেরে ইনিংসের হাল ধরেন। ইনোসেন্ট কাইয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে তিনি ধীরে ধীরে দলকে এগিয়ে নেন। পরে ব্র্যাড ইভান্সের ঝড়ো ব্যাটিংয়ে জিম্বাবুয়ে লড়াই করার মতো সংগ্রহ পায়।

মাধেভেরে ৭৪ বলে ৭৫ রানের দারুণ ইনিংস খেলেন। এছাড়া ব্র্যাড ইভান্স ৪৩ বলে ৫০ রান করেন। অধিনায়ক সিকান্দার রাজা ১১ রান করে আউট হন।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন শরিফুল ইসলাম। তিনি চারটি উইকেট নেন। তাসকিন আহমেদ ও তানভীর ইসলাম দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া একটি উইকেট পান মোহাম্মদ সাইফউদ্দিন।

সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে এখন বাংলাদেশের প্রয়োজন ২০০ রান।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা