জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন

news-image

বিনোদন প্রতিবেদক : পারিবারিক ব্যবসার অংশীদার করার কথা বলে ২৭ লাখ টাকা আত্মসাৎ এবং হুমকি-ধমকির অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা হক তানিয়ার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী খোরশেদ আলম।

আদালত সূত্র জানায়, মামলার ধার্য তারিখে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর একই আদালত মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তুহিন হাওলাদার গণমাধ্যমকে, ‘ঘটনাটি সম্পূর্ণ সাজানো। তার দাবি, বাদীর সঙ্গে মেহজাবীন কিংবা তার ভাইয়ের কোনো পরিচয়ই ছিল না। জনপ্রিয় অভিনেত্রী হওয়ায় বিনোদন জগতে তার প্রতিপক্ষ থাকতে পারে, আর সেই প্রভাবেই বাদী হয়তো মিথ্যা মামলায় জড়িয়েছে।’ এটি ‘অস্তিত্বহীন’ মামলা বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, মামলার খবর না থাকায় আসামিরা আদালতে হাজির হতে পারেননি। নিয়ম মোতাবেক আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। পরে গণমাধ্যমে খবর দেখে মেহজাবীন আদালতে আসেন এবং যেকোনো শর্তে জামিন প্রার্থনা করেন। আদালত বিষয়টি বিবেচনা করে জামিন দেন।

পরবর্তী ধার্য তারিখে নিজেদের বক্তব্য আদালতে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি