জাফলংয়ে বাধার সম্মুখীন ২ উপদেষ্টার গাড়িবহর

news-image

সিলেট প্রতিনিধি :  সিলেটের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে স্থানীয়দের বিক্ষোভ ও বাধার সম্মুখীন হয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (১৪ জুন) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে জাফলং বাজার এলাকায় স্থানীয় কিছু পাথর উত্তোলনকারী সিন্ডিকেটের সদস্য ও শ্রমিকরা উত্তেজিত হয়ে উপদেষ্টাদের রাস্তা আটকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন।

এসব বিক্ষোভকারীর কয়েকজন রাস্তায় শুয়ে পড়লে পরিস্থিতি আরও বিরূপ আকার ধারণ করে। এতে জাফলং পরিদর্শন শেষে যাওয়ার পথে বাধাগ্রস্ত হয় উপদেষ্টাদের গাড়িবহর।

জাফলংসহ সিলেটের সব পাথর কোয়ারির ইজারা প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, আকস্মিকভাবে স্থানীয়রা উপদেষ্টাদের গাড়ি আটকে দেয়। পরে পুলিশ দ্রুত তাদেরকে সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে। দুপুর সাড়ে ১২টা নাগাদ উপদেষ্টারা নিরাপদে হরিপুর গেস্টহাউজে পৌঁছেছেন।

এর আগে জাফলং পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সিলেটের নান্দনিক আবেদন, আছে নৈসর্গিক আবেদন আছে। এ রকম জায়গাগুলোতে আমরা আর পাথর উত্তোলনের জন্য ইজারা দেব না। অবৈধভাবে যে পাথর উত্তোলন হচ্ছে এটা বন্ধের ব্যাপারে জ্বালানি উপদেষ্টা বলবেন। এই জায়গাটা বিশেষ করে পরিবেশগত সংকটাপন্ন এলাকা।’

তিনি আরও বলেন, ‘আমরা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। এখানে ইকোফ্রেন্ডলি ট্যুরিজম তারা করতে পারে। যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের বিকল্প কর্মসংস্থান হয়। আমরা আজকে দেখে গেলাম। হয়তো আমরা আবার আসব। এটাকে নিয়ে একটি মহাপরিকল্পনা করে ওইটা চূড়ান্ত করতে চাই।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি