জাতীয় পার্টির বনানী কার্যালয়ে চুরি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানী কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।

সোমবার রাতে এ ঘটনা ঘটে।

হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেতন ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য টাকাগুলো চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের রুমে রাখা ছিল। সোমবার রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা তালা ভেঙে টাকাগুলো নিয়ে গেছে। ওই রুম ছাড়াও আরও তিনটি রুমের তালা ভাঙা হয়েছে।

খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ এসেছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানান তিনি। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা