জাতিসংঘের পদক্ষেপে আলোচনা ব্যাহত হতে পারে: সুচি

news-image

আন্তর্জাতিক ডেস্ক :জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে যে বিবৃতি দিয়েছে তাতে প্রত্যাবাসন প্রশ্নে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বিরূপ প্রভাব পড়তে পারে বলে বুধবার জানিয়েছে মিয়ানমার।

নিরাপত্তা পরিষদ সোমবার বিবৃতিতে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর বল প্রয়োগ বন্ধে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে এবং রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের ওই রাজ্যে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর গত ২৫ অগাস্ট থেকে সোয়া ছয় লাখ রোহিঙ্গা মুসলমান পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

এর প্রতিক্রিয়ায় মিয়ানমারের স্টেট কাউন্সিলর আউং সান সুচি বুধবার এক বিবৃতিতে বলেছেন, কেবল বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় চেষ্টাতেই এ সমস্যার সমাধান আসতে পারে।

সুচির কার্যালয় বিবৃতিতে বলেছে, উপরন্তু নিরাপত্তা পরিষদের বিবৃতিতে উভয় দেশের দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাব্য ও গুরুতর ক্ষতি হতে পারে।

এতে আরও বলা হয়, দুই দেশের মধ্যে আলোচনা মসৃন ও দ্রুত গতিতে চলছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে আগামী ১৬ ও ১৭ নভেম্বর মিয়ানমার সফরের আমন্ত্রণ জানানোর কথাও উল্লেখ করা হয় বিবৃতিতে।

মাহমুদ আলীর এক দিন আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মিয়ানমারে পৌঁছানোর কথা রয়েছে। রাখাইনে সহিংসতা বন্ধ করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে মিয়ানমারকে বাধ্য করতে দেশটির সেনাবাহিনী ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি প্রস্তাবও ওয়াশিংটন বিবেচনা করছে।

রোহিঙ্গা সঙ্কটের অবসানে যুক্তরাজ্য ও ফ্রান্স সোমবার নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাসের উদ্যোগ নিলেও মিয়ানমারের দুই মিত্র দেশ ভেটো ক্ষমতার অধিকারী রাশিয়া ও চীনের কারণে তা শেষ পর্যন্ত বাদ দেয়া হয়।

সে প্রসঙ্গ টেনে সু চি তার বিবৃতিতে বলেছেন, সার্বভৌম রাষ্ট্রের ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার’ বিষয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে জোরালো অবস্থান নিয়েছে একটি রাষ্ট্র। মিয়ানমার তাদের ওই অবস্থানকে সাধুবাদ জানায়। সূত্র: দ্য ডেইলি স্টার

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা