জাতির মতামত না নিয়ে পিআর উপেক্ষা করা যাবে না: জামায়াত সেক্রেটারি

news-image

অনলাইন ডেস্ক : জাতির মতামত না নিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন উপেক্ষা করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শুক্রবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদ তৈরি হচ্ছে যেসব বিষয়ে রাজনৈতিক দলের নেতারা একমত হয়েছেন সেসব বিষয় অন্তর্ভুক্ত হতে হবে। তার ভিত্তিতে গণভোট হতে হবে, তাহলেই জুলাই সনদের আইনি ভিত্তি হবে। দেশের অনেক জরিপে দেখা গেছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায়। ’

তিনি বলেন, ‘আমরা বলেছি পিআরের বিষয়ে গণভোট দিয়ে দিন। জনগণ যদি পিআরের পক্ষে ভোট দেয়, সব দলের তা মানতে হবে। আর জনগণ যদি বিপক্ষে ভোট দেয়, আমরা মেনে নেব। কিন্তু জাতির মতামত না নিয়ে পিআর উপেক্ষা করা যাবে না।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘খুনিরা যদি বেঁচে যায় তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে না। বাংলাদেশের ওপর দিল্লির আধিপত্যের দেবদাস হয়ে বসবাস করতে হবে। সেই কারণে লেভেল প্লেয়িংফিল্ড পিআর পদ্ধতি অপরাধীদের বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হবে।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখে আমরা বলতে চাই- একদিকে আপনি সরকারের প্রধান অপরদিকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান। দুটি প্রধান দায়িত্ব নিয়ে আপনি শক্ত থাকবেন। আপনার চারপাশে যেসব উপদেষ্টারা রয়েছে তাদের কেউ কেউ আপনাকে অন্যদিকে ঠেলে দিয়ে কোনো একটি দলের বিশেষ এজেন্ডা বাস্তবায়নের দিকে আনুগত্য দেখাচ্ছে। আমরা এ দৃশ্য আর দেখতে চাই না।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা দেশকে বাঁচাতে দুর্নীতিমুক্ত করতে দারিদ্র্যমুক্ত এবং রাষ্ট্রকে মানবিক ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ঐকমত্য কমিশনে একমত হওয়ার সব বিষয় যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকে। সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে সেই গণভোটে পিআর প্রস্তাব অন্তর্ভুক্ত করতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি