জাতির উদ্দেশে যে বার্তা দিলেন নেপালের প্রেসিডেন্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে চলতি সপ্তাহের প্রাণঘাতী বিক্ষোভে প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত এবং পার্লামেন্ট ভবনে আগুন দেয়ার পর সৃষ্ট সংকট দ্রুত নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি পরামর্শ করছি এবং দেশের বিদ্যমান কঠিন পরিস্থিতির সাংবিধানিক সমাধান বের করতে সর্বোচ্চ চেষ্টা করছি।’

প্রেসিডেন্ট বলেন, আন্দোলনরত নাগরিকদের দাবিগুলো মেটাতে যত দ্রুত সম্ভব সমাধান খোঁজা হচ্ছে। আমি সব পক্ষকে আমার ওপর আস্থা রাখার আহ্বান জানাচ্ছি।

৭৩ বছর বয়সী কেপি শর্মা ওলি মঙ্গলবার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।সংবিধান অনুযায়ী, ৮০ বছর বয়সী প্রেসিডেন্ট পাউদেলের উচিত সংসদের সবচেয়ে বড় দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো।

সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বুধবার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও ‘জেনারেশন জেড’-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানান সেনাবাহিনীর এক মুখপাত্র।

হিমালয় কন্যা নেপালে তিন কোটি মানুষ বসবাস করেন। গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার পর সেনাবাহিনী দেশটিতে কারফিউ জারি করেছে।

নেপালি জনগণকে ‘সংযমী হওয়া এবং দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার’ আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট পাউদেল।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি