জর্ডানের বিপক্ষে শুরুতে থাকছেন না মেসি

news-image

অনলাইন ডেস্ক : আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি জর্ডানের বিপক্ষে বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে শুরুর একাদশে থাকছেন না বলে নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি জানান, মেসি ম্যাচ শুরু করবেন বেঞ্চে থেকে, পরে বদলি হিসেবে মাঠে নামতে পারেন।

ডালাস স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিতব্য এই ম্যাচে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে দলীয় কৌশলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি আগের দুই ম্যাচে আর্জেন্টিনার সব গোলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং দুর্দান্ত ফর্মে ছিলেন।

স্কালোনি বলেন, মেসি শুরুতে না খেললেও পরে তাকে মাঠে নামানো হবে। একই সঙ্গে তিনি জানান, দল নির্বাচন কোনোভাবেই দুর্বল প্রতিপক্ষ ভেবে করা হচ্ছে না।

আর্জেন্টিনা কোচের মতে, স্কোয়াডের প্রতিটি খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ এবং যারা মাঠে নামবেন তারা পুরোপুরি যোগ্য। তিনি বলেন, ম্যাচের ফল যাই হোক না কেন, দলের খেলার মান এবং জয়ের মানসিকতা একই থাকবে।

তিনি আরও জানান, জর্ডান সাধারণত রক্ষণাত্মক কৌশলে খেললেও আর্জেন্টিনা প্রতিপক্ষ অনুযায়ী নিজেদের কৌশলে পরিবর্তন আনতে প্রস্তুত থাকবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি