জম্মুতে পাকিস্তানের হামলা, ধর্মশালায় বন্ধ হলো আইপিএলের ম্যাচ

news-image

বৃষ্টির কারণে ধর্মশালায় আজ আইপিএলের পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ শুরুই হয়েছে দেরিতে। আর বিলম্বিত শুরুর ম্যাচে হঠাৎ করেই ফ্লাডলাইটের একটি টাওয়ারের সব আলো নিভে যায়। এরপর এক এক করে নিভে যায় বাকি ফ্লাডলাইটও। ধোঁয়াশা তৈরি হয়—হঠাৎ কী হলো?

এমন ধোঁয়াশার মধ্যে ক্রিকেট বিষয়ক খবরের ওয়েবসাইট ক্রিকইনফো তাদের ম্যাচের লাইভ আপডেটে জানায়, ম্যাচ বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে দর্শকদের মাঠ ছেড়ে যেতে বলা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে, আজ রাত নয়টার কিছুক্ষণ আগে জম্মুসহ সীমান্তবর্তী ভারতের কয়েকটি জায়গায় মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। এরপরই স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয়েছে।

পাকিস্তানি হামলার কারণে ম্যাচ স্থগিত হওয়ার আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা পাঞ্জাব ১০.১ ওভারে ১ উইকেটে ১২২ রান করেছে। ৩৪ বলে ৫ চার ও ৬ ছয়ে ৭০ রান করে আউট হয়েছেন প্রিয়াংশ আর্য।

হিমাচল প্রদেশের ধর্মশালায় ১১ মে আরও একটি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে সেটি আজ বিকেলে সরিয়ে আহমেদাবাদে নেওয়া হয়।

এ দিকে পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কমপ্লেক্সে ড্রোন হামলার কারণে পিএসএলের আজকের পেশোয়ার–করাচি ম্যাচটি স্থগিত করা হয়েছে। একই মাঠে আগামীকালের ম্যাচ লাহোর–পেশোয়ার ম্যাচ আয়োজন নিয়েও অনিশ্চয়তা আছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি