ছোট মটরশুটির দারুণ পুষ্টিগুণ

news-image

স্বাস্থ্য ডেস্ক: সৌখিন রান্নাতে মটরশুটির ব্যবহার হবে না তা কি হয়। পোলাও, মাছ ভুনা, রোস্ট, নুডুলস, রোলসহ অনেক খাবারে মটরশুটির ব্যবহার চলে। ছোট দানার এই ডাল জাতীয় খাবারটিতে আছে অনেক পুষ্টিগুণ। প্রতি ১০০ গ্রাম মটরশুটিতে পাওয়া যায় প্রায় ৮০ থেকে ১০০ কিলোক্যালরি, কার্বোহাইড্রেট ১৪.৫ গ্রাম, ফ্যাট ০.৫ গ্রাম ও প্রোটিন পাওয়া যায় ৫.৪ গ্রাম। এছাড়া ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, বিটাক্যারোটিন, ভিটামিন এ, ফসফরাস, জিঙ্ক, ভিটামিন বি-কমপ্লেক্স থাকে। সামান্য পরিমাণে ভিটামিন কে-ও থাকে মটরশুটিতে। ছোট মটরশুটিতে থাকা এসব উপাদান আপনার শরীরকে দারুণভাবে সুরক্ষা দিতে সক্ষম। আসুন জেনে নেয়া যাক মটরশুটির পুষ্টিগুণ সম্পর্কে-

– মটরশুটিতে বেশ ভালো পরিমাণে খাদ্যআঁশ থাকায় পেট পরিস্কার রাখে ও কোষ্ঠকাঠিন্য রোধ করে।

– নিমমিত মটরশুটি খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়।

– অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে এই সবজি দারুণ কাজ করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হৃদরোগ প্রতিরোধেও দারুণ ভূমিকা রাখে।

– মটরশুটি টাইপ-২ ডায়াবেটিস রুখতে সরাসরি কাজ করে।

– মটরশুটিতে থাকা পর্যাপ্ত ভিটামিন কে শরীরে হাড় শক্ত করতে খুব কার্যকরী।

– ফলিক অ্যাসিড থাকায় প্রসূতি মায়েরা মটরশুটি খেতে পারেন।

– ত্বকের জন্যও মটরশুটি খুব উপকারী। ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

– মটরশুটি চোখের দৃষ্টিশক্তিও বাড়িয়ে তুলতে সাহায্য করে।

– মটরশুটিতে থাকা নিয়াসিন রক্তে প্রবাহিত ক্ষতিকর কোলেস্টেরল দূর করে উপকারী কোলেস্টেরলের পরিমান বাড়িয়ে দেয়।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা