ছুটি কাটিয়ে ছুটির দিনে ঢাকায় ফিরছে মানুষ, কমলাপুরে উপচেপড়া ভিড়

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতরের আনন্দঘন ছুটি শেষে আজও ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড়।

দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রী চাপ, অনেককে দাঁড়িয়ে কিংবা দরজার কাছে অবস্থান নিতে দেখা গেছে।

শুক্রবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, প্ল্যাটফর্মে নেমেই ব্যস্ত হয়ে পড়ছেন ফিরতি যাত্রীরা। কেউ রিকশা, কেউ বাস কিংবা রাইড-শেয়ারিং সেবার মাধ্যমে নিজ নিজ গন্তব্যে ছুটছেন। প্ল্যাটফর্মগুলোতে লাগেজ হাতে ক্লান্ত কিন্তু স্বস্তির হাসি মুখে ঘরে ফেরা মানুষের ভিড় চোথে পড়ে।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদ পরবর্তী সময়ে ঢাকামুখী যাত্রীর চাপ স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তবে ট্রেনগুলো স্টেশনে সময়মতো পৌছানোয় ভোগান্তি ছাড়াই ঢাকায় পৌছাতে পারছেন যাত্রীরা।

টিকিট পেতে কষ্ট আর অতিরিক্ত ভিড় হলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ কাটিয়ে নিরাপদে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা।

পঞ্চগড় থেকে আসা রহিমুল হক বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরেছি। আবারও কর্মময় জীবন শুরু হবে। যে কয়টা দিন পরিবারের সঙ্গে ছিলাম বেশ আনন্দেই কেটেছে।’

রাজশাহী থেকে আসা আদুরি আক্তার বলেন, ‘শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সঙ্গে ঈদ করেছি। সময়মতো ট্রেন ছেড়েছে, আবার সময়মতো পৌঁছালাম। এখন একটা সিএনজিচালিত রিকশা নিয়ে বাসায় পৌঁছাবো।’

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, সময়মতো সবগুলো ট্রেন স্টেশনে পৌঁছাচ্ছে। যাত্রীদের কোনো ভোগান্তি নেই। সবাই স্বস্তিতে আসতে পারছে৷ স্টেশন এলাকার সার্বিক পরিবেশ সুন্দর আছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ রেলের কর্মকর্তা-কর্মচারীরা তৎপর রয়েছে।

এদিকে, স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রেলওয়ে পুলিশ যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তৎপর রয়েছে।

ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে আগামী কয়েকদিন ঢাকামুখী মানুষের এই চাপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি