চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা হামলা : নিহত ৭, আহত ২৪

bus fffffffffঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারের জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের বাসে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় ঘটনাস্থলে ৭ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৪ জন যাত্রী।

মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কক্সবাজার জেলার চকোরিয়া এলাকার কৃষক ইউসুফ (৫৫), যশোর জেলার পিডব্লিউডির ঠিকাদার নুরুজ্জামান পবলু (৫০) ও তার মেয়ে মাইশা নাইমা তাসনিন (১৬) । তাসনিন দশম শ্রেণির ছাত্রী ছিলো বলে জানা গেছে। ।

আহতদেরকে মধ্যে ১৩ জন চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে, ৭ জন ঢাকা বার্ন ইউনিটে এবং ২ জন কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট নাজিম উদ্দিন শীর্ষ নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইকন পরিবহনের বাসে দুবৃর্ত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করার পর বাসটি পুড়ে যায় । ঘটনাস্থলে ৭ জন যাত্রী নিহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি হাইওয়ে ফাঁড়িতে রয়েছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা